প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১১:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ
দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
এ ঘটনায় আরও নয়জন সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, চারজনের অবস্থা মাঝারি এবং বাকি চারজন সামান্য আহত বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, গত ছয় সপ্তাহে লেবাননে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।




















