সারাদেশ

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৩ মে ২০২৬ , ৩:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

‎বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দিনাজপুরের বিরামপুরে সাংবাদিকদের নিয়ে রবিবার (৩ মে) র‍্যালি, আলোচনা সভা ও চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে মিলন মেলা করা হয়েছে।

‎দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এ মিলন মেলায় বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। বিরামপুর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এতে সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও উত্তোরণের উপায় নিয়ে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) সভাপতি শাহ্ আলম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক, ঢাকামোড় টুয়েন্টি ফোরের সম্পাদক রফিকুল ইসলাম সরকার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, দেশ টিভির প্রতিনিধি হারুনুর রশীদ প্রমূখ। সভা শেষে সাংবাদিকরা র‍্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করেন এবং মিলন মেলায় সমবেত হন।

আরও খবর

Sponsered content