মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৭ মে ২০২৬ , ৮:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের নবাবগঞ্জে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন -এমপি’র গর্ভধারিণী মা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুমা বেগম জেবুন্নেছা’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে নবাবগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, নবাবগঞ্জ উপজেলা শাখা’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,
জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছা এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।




















