মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ৯ মে ২০২৬ , ১০:৫০:০৬ প্রিন্ট সংস্করণ
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন ও জনঅংশগ্রহণ বৃদ্ধির উদ্দেশ্যে ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ইউপি সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ করিম সিদ্দিকী। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় এলাকার উন্নয়ন, জনসেবা এবং বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোরতুজা, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম এবং সাইদুর রহমান বাবলু।
এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, স্থানীয় সরকারের কার্যক্রমে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করাই উন্মুক্ত ওয়ার্ড সভার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, যা একটি টেকসই ও জনবান্ধব ইউনিয়ন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত এলাকাবাসী সরাসরি তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও প্রয়োজনীয়তার কথা জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন। জনপ্রতিনিধিরা এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।




















