খেলাধুলা

আবারও বিয়ে করলেন শিখর ধাওয়ান

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৫৮:২৬ প্রিন্ট সংস্করণ

ভারতের সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। শনিবার দিল্লি এনসিআরের দীর্ঘদিনের প্রেমিকা সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এই যুগল কয়েক বছর ধরে একসঙ্গে থাকার পর ২০২৫ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন।

ধাওয়ানের সাবেক সতীর্থ যুজভেন্দ্র চাহাল শনিবার তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ধাওয়ান ও শাইনকে প্রথমবার একসাথে দেখা যায় দুবাইতে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির একটি ম্যাচে। বিয়ের আগে বৃহস্পতিবার ধাওয়ান তার সঙ্গীত রাতের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন।

এই দম্পতি গত জানুয়ারিতে সামাজিক মাধ্যমে তাদের বাগদানের খবরও ঘোষণা করেছিলেন।

সোফি শাইন প্রোডাক্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন এবং আয়ারল্যান্ডের লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন করেছেন। সাধারণভাবে ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়া বা বিনোদন জগতের ব্যক্তিদের সঙ্গে যুক্ত থাকলেও, সোফির ক্ষেত্রে তা ভিন্ন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করা সোফির শিক্ষাগত প্রোফাইল অত্যন্ত উজ্জ্বল। তিনি কাসলরয় কলেজ থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এবং বর্তমানে আবুধাবিতে অবস্থিত নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

সোফি ধাওয়ান ফাউন্ডেশনের প্রধান হিসেবে সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডেও সক্রিয়। তার ইনস্টাগ্রামে প্রায় ৩,৬৭,০০০ অনুসারী রয়েছে এবং দীর্ঘদিন ধরে ধাওয়ানের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে আসছেন। ক্রিকেট ম্যাচ দেখার সময়ও বহুবার ধাওয়ানের সঙ্গে দেখা গেছে তাকে। তবে তাদের সম্পর্কের খবর আনুষ্ঠানিকভাবে ধাওয়ান প্রকাশ করার পরই নিশ্চিত হয়েছে।

আরও খবর

Sponsered content