প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১২:১৪:২৭ প্রিন্ট সংস্করণ
ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রূপালী পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, সমসাময়িক নানা ইস্যু আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে বছরের প্রায় পুরোটা সময়ই খবরের শিরোনামে থাকেন এই নায়িকা।’
তবে এবার কোনো ঘরোয়া বিতর্ক বা সমালোচনা নয়, পরীমণি গণমাধ্যমের আলোচনায় এসেছেন চলমান ফুটবল বিশ্বকাপ এবং তার প্রিয় বিশ্বসেরা ফুটবল তারকাকে নিয়ে নিজের ভেতরের জমানো উন্মাদনা প্রকাশ করে।
সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার প্রতি নিজের আকাশচুম্বী ও নিখাদ ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন ঢালিউডের এই তারকা।
ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে পরীমণি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’
আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির খেলার প্রতি নিজের টান কতটা গভীর, তা বোঝাতে গিয়ে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে।’
বিশ্বকাপের এই মৌসুমে প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়কে নিয়ে পরীমণির এমন খোলামেলা ফুটবলপ্রেম তার ভক্ত-অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে।