প্রচ্ছদ

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর ভাতিজা সজিব আটক

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ

শাহজাদ ফেরদৌস , লালমনিরহাট:  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা ঠিকাদার জাহিদুল ইসলাম সজিবকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ। ০৮ ফেব্রুয়ারী বিকালে হাতীবান্ধা উপজেলার হাটখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত, জাহিদুল ইসলাম সজিব হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।  ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে আটক করা হয়। সজিবের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান পুলিশ।  এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খোঁজখবর নিয়ে জানানো হবে।

আরও খবর

Sponsered content