সারাদেশ

প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  মোঃ নাজমুল হক মণি-নরসিংদী: ২৮ জুন ২০২৬ , ১:৫৮:৫৮ প্রিন্ট সংস্করণ

 

নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় কাভার্ডভ্যানের ধাক্কায় সায়েম মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে ডাংগার কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম মিয়া ডাংগার বাজার এলাকার প্রবাসী শামীম মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টায় সায়েম ডাংগার কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনের সড়ক ধরে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় প্রাণ- আরএফএল গ্রুপ এর একটি বেপরোয়া কাভার্ডভ্যান তাকে পিছনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান রেখে চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা কাভার্ভভ্যান কে জব্দ করে।

পলাশ থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ: এর আগেও অনেকের তাজা প্রাণ কেড়ে নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের বেপরোয়া গাড়ি।

আরও খবর

Sponsered content