অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরিত্যক্ত অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১০:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরিত্যক্ত অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতের দিকে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন তথ্য তাদের কাছে আসে। এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে ফেলে রাখা অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও খবর

Sponsered content