সারাদেশ

ঝিকরগাছায় বিসিডিএসের বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার: ১১ জুলাই ২০২৬ , ৭:৪৯:০০ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সোসাইটি (বিসিডিএস) উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) পৌর সদরের আদ-দ্বীন রোডস্থ ডায়মন্ড প্লাজার দ্বিতীয় তলায় সকাল ৯টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মো. আবু মুছা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল মোমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিসিডিএস যশোর জেলা শাখার সভাপতি এ. এম. জামাল উদ্দিন বিলু।

তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিতরণ নিশ্চিত করতে লাইসেন্সধারী ফার্মেসিগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ বিক্রেতাদের আইন, নীতিমালা ও পেশাগত নৈতিকতা মেনে দায়িত্বশীলভাবে সেবা প্রদান করতে হবে। একই সঙ্গে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধের বিপণন রোধে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, ওষুধ ব্যবসাকে কেবল বাণিজ্যিক কার্যক্রম হিসেবে নয়, জনসেবামূলক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। ক্রেতাদের যথাযথ তথ্য প্রদান, ওষুধ সংরক্ষণের নিয়ম মেনে চলা, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রাখলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের যশোর জেলার সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কাদীর, এসকে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আলহাজ হাবিবুর রহমান এবং মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।

এছাড়া বিসিডিএস ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি জাহিদুল আলম, জিয়াউর রহমান, মোশারফ হোসেন, রুহুল আমিন শাহিন, মোকলেছুর রহমান কেটি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান পিয়াস, খলিলুর রহমান মাসুদ, মিলন কুমার দে, সাংগঠনিক সম্পাদক দিলীপ ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, কামরুজ্জামান টিটো, কোষাধ্যক্ষ আলাউদ্দিন বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ এবিএম বরকত আলী, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক আতিয়ার রহমান এবং সদস্যবৃন্দসহ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং নৈতিক ব্যবসায়িক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের ফার্মেসি উদ্যোক্তাদের দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তুলতে বিসিডিএসের কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বার্ষিক সাধারণ সভা, সদস্যদের মতবিনিময়, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content