খেলাধুলা

প্রতিপক্ষ হিসেবে কাদের পেল বাংলাদেশ

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৬ , ৮:৩২:৪৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে আগামী ৪-১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আজ শনিবার বিকেলে ভুটানের থিম্পুতে সাফের পুরুষদের এ প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে।

সাফ সদস্য নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ‘বি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপের অন্য দল মালদ্বীপ। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে।

অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। সেপ্টেম্বরের মধ্যে নেপাল নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা স্বাগতিক বাংলাদেশের গ্রুপে পড়বে। তখন চার দলের গ্রুপেও শীর্ষ দুই দলই সেমিফাইনালে খেলবে। নেপাল না আসলে তিন দলের গ্রুপই থাকবে।

বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৯ সালের পর ১৪ বছরের খরা কাটিয়ে ২০২৩ সালে ভারতে সেমিফাইনালে উঠেছিল। ২০১৮ সালের পর তারা আবার সাফের স্বাগতিক হয়েছে।

গ্রুপ-এ: বাংলাদেশ, নেপাল (শর্তসাপেক্ষে) ভুটান ও শ্রীলঙ্কা।

গ্রুপ-বি: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

আরও খবর

Sponsered content