নুরুজ্জামান শেখ ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:০৪:৩০ প্রিন্ট সংস্করণ
দূষণমুক্ত নগর গঠনে ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর-কিশোরীদের মধ্যে বায়ুদূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টঙ্গীতে লার্নিং বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্থানীয় এরশাদনগর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ও যুব ফোরামের উদ্যোগে আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে ৩০ জন প্রশিক্ষিত শিশু ও কিশোর-কিশোরী প্রশিক্ষক ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে এ বিষয়ে প্রশিক্ষন দেন। প্রশিক্ষণার্র্থীদের ১০টি তাঁবুর মাধ্যমে ভাগ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারে ক্ষতিকর প্রভাব, বায়ু-পরিবেশ-শব্দ দূষণের প্রভাব প্রতিরোধসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, আরও উপস্থিত ছিলেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ, কালিমুল্লাহ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন আরবান প্রোগ্রামের টঙ্গী এরিয়া ম্যানেজার মানস বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন ও বনি হাওলাদারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইয়থ ও চাইল্ড ফোরামের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, প্রত্যেক ব্যক্তির জন্য বর্তমান সময়ে বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান থাকা একান্ত আব্যশক। বুট ক্যাম্পের মাধ্যমে অল্প সময়ে অধিক শিশু-কিশোরী পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান অর্জন করে থাকে। অনুষ্ঠানের শেষ অংশে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




















