সারাদেশ

বদরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ২:২৭:২৭ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বিশেষ সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে পৌর ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বদরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী বাবলী আক্তার, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা শুভ, কর নির্ধারক আবুল কাশেম, লাইসেন্স পরিদর্শক বিপ্লব চাকী, কর আদায়কারী পিযূস কুমার সাহা এবং টিকাদানকারী মনজুর রহমানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও চারপাশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। নিজ নিজ বাসাবাড়ি, দোকানপাট ও আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণে তারা পৌরবাসীর প্রতি আহ্বান জানান। পৌরসভাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।

আরও খবর

Sponsered content