অর্থ-বাণিজ্য

বি২-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ৩:০০:১৬ প্রিন্ট সংস্করণ

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন ‘SALEBRATE’ নিয়ে এসেছে ফ্যাশন রিটেইল ব্র্যান্ড B2। ‘Celebrate With Us’ স্লোগানে ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নিতে সব পণ্যে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

‘Celebrate’ শব্দের ‘Cele’ অংশের পরিবর্তে ‘Sale’ যুক্ত করে B2 তৈরি করেছে ‘SALEBRATE’ নামটি। কেনাকাটার আনন্দের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্‌যাপনকে একসূত্রে গাঁথতেই এ বিশেষ আয়োজন।

ক্রেতাদের ব্যক্তিগত রুচি ও বিভিন্ন উপলক্ষের কথা বিবেচনায় রেখে B2-এর সংগ্রহে রয়েছে ৫০টির বেশি আমেরিকান ও ইউরোপীয় ব্র্যান্ডের অরিজিনাল পণ্য। পুরুষদের জন্য ফরমাল শার্ট, স্যুট, ব্লেজার, টি-শার্ট, ডেনিম ও স্পোর্টসওয়্যারের পাশাপাশি নারীদের জন্য রয়েছে ড্রেস, কুর্তা ও টপস। এ ছাড়া শিশুদের পোশাকের পাশাপাশি সাজে বৈচিত্র্য আনতে রয়েছে ব্যাগ, স্কার্ফ, বেল্ট, সানগ্লাস ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সুগন্ধি।

দেশজুড়ে সাতটি আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে পুরো পরিবারের জন্য আন্তর্জাতিক ফ্যাশনপণ্য কেনার সুযোগ দিচ্ছে B2। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা পছন্দের ফ্যাশনপণ্য কিনতে পারবেন বিশেষ ছাড়ে।

আরও খবর

Sponsered content