রাজনীতি

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়: হুইপ দুলু

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ৪:৩৬:০২ প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য (এমপি) এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আজকের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান। ৭ নভেম্বরেই এই ভিত্তি স্থাপিত হয়। বাংলাদেশের এগিয়ে যাওয়া পথে বারবার বাধা গ্রস্ত হয়েছে। এদেশের জন্য এজি ওসমানি,জিয়াউর রহমান, মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের যে অবদা,ন আমরা বাংলাদেশের মানুষ তা অস্বীকার করতে পারব না।’

আজ শনিবার নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সত্যিকারের ইতিহাস লিখতে হবে। বারবার এই ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এতে করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। তাই আমাদের পেছনে তাকানোর সুযোগ নাই। প্রতিহিংসার রাজনীতি, আক্রমনের রাজনীতি আমরা করতে চাই না। আমরা চাই দেশের স্বার্ভমৌত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।’

নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সদর উপজেলা মিলনায়তনে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।

অপরদিকে, সকালে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বেলা ১০টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতা, বাবুল চেীধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতাকর্মীরা।

দিনটি উদ্‌যাপন করতে দুপুর ১২টায় দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। শিশু একাডেমি চিত্রাংকন প্রতিযোগিতা এবং জেলা তথ্য অফিস প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করে। জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা আয়োজন করা হয়। সরকারি হাসপাতাল ও কারাগার এবং শিশু সদনসমূহে উন্নত খাবার পরিবেশন করা হয়।

আরও খবর

Sponsered content