খেলাধুলা

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর উদ্বোধনীতে প্রযুক্তি ও ফুটবলের অভূতপূর্ব মেলবন্ধন

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ৫:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি, ফুটবল ও সংস্কৃতির এক অনবদ্য সমন্বয়ে রাজধানী ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের টাইটেল স্পনসর ও গ্লোবাল এআই-নির্ভর টেকনোলজি ব্র্যান্ড টেকনোর উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় প্রজেকশন, লেজার শো, রোবোটিকস এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ইনোভেটিভ টেকনোলজি ও ক্রিয়েটিভিটির এমন অভিনব মিশ্রণ ফুটবলপ্রেমীদের জন্য তৈরি করেছে এক ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর ট্রফি উন্মোচন পর্ব। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাসওয়ার উমারু লেব্বে, জেনারেল সেক্রেটারি পুরুষোত্তম কাট্টেল এবং আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক। ট্রফি উন্মোচনের পর অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এই আয়োজন সম্পর্কে টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা মানুষকে একসঙ্গে নিয়ে আসে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করে। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে আমরা টেকনোলজি ও ক্রিয়েটিভিটির সমন্বয়ে সেই মুহূর্তগুলোকে ফুটবলপ্রেমীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে চাই।”

প্রতিষ্ঠানটির বৃহত্তর পরিকল্পনা তুলে ধরে টেকনোর জেনারেল ম্যানেজার জ্যাক গুও বলেন, “সাউথ এশিয়া বিশ্বের অন্যতম তরুণ ও প্রাণবন্ত অঞ্চল। সাফ চ্যাম্পিয়নশিপের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আধুনিক টেকনোলজিকে এখানকার মানুষের আরও কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি তরুণদের বড় স্বপ্ন দেখাতে এবং নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে লেজার ম্যাপিংয়ের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের পরিচিতি ও অংশগ্রহণকারী দেশগুলোর নানা ভিজ্যুয়াল ফুটিয়ে তোলা হয়। এছাড়া অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স নিয়ে মঞ্চে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। প্রায় ২০ মিনিটের এই পরিবেশনায় তিনি ইন্টারন্যাশনাল মিউজিকের সঙ্গে সাউথ এশিয়ার জনপ্রিয় সুরের মিশ্রণ ঘটিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

টুর্নামেন্টজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য টেকনোর পক্ষ থেকে থাকছে নানা ডিজিটাল এক্সপেরিয়েন্স। ব্যবহারকারীরা ‘এলা এআই’-এর সাহায্যে ম্যাচের স্কোর প্রেডিকশন, হাইলাইটস এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন। এছাড়া স্টেডিয়াম এলাকায় থাকছে টেকনোর ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোন ও মোবাইল টেকনোলজি শোকেস, যেখানে দর্শকরা অংশ নিয়ে টেকনো ক্যামন স্মার্টফোন জেতার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে দক্ষিণ এশিয়ার ছয়টি ন্যাশনাল ফুটবল টিম অংশ নিচ্ছে।

আরও খবর

Sponsered content