সারাদেশ

বাঘায় তিন করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ অবৈধ করাতকলের

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ৮ নভেম্বর ২০২৬ , ১০:২৬:২৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে শব্দদূষণ ও লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি করাতকলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অনুমোদনহীন নির্মাণাধীন একটি করাতকলের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সাল তালুকদারের নেতৃত্বে মনিগ্রাম ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর আওতায় মীরগঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি করাতকলে শব্দদূষণের কারণে এবং বিনোদপুর বাজার ও মনিগ্রাম বাজারের অপর দুটি করাতকলের লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মীরগঞ্জ বালিকা বিদ্যালয়ের পাশের মোবাইল টাওয়ার সংলগ্ন জমিতে অনুমোদন ছাড়া নির্মাণাধীন একটি করাতকলের কাজ বন্ধ রাখার জন্য জমির মালিক ও লিজগ্রহীতাকে নোটিশ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আরও খবর

Sponsered content