প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ৪:০০:৫৪ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদে দেশের সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল—‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণই আমাদের সংবিধানের মূল চেতনা।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, র্যালিতে নেতৃত্ব দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর মুহাম্মদ মুস্তাকুর রহমান (এলপিআর)।
র্যালিতে স্কুল অব ল’র শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাতি গঠনের প্রক্রিয়ায় সংবিধান ও সাংবিধানিকতার গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্যই সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’ নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।





















