আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম কমল

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ১:৪৪:০৪ প্রিন্ট সংস্করণ

যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে কমেছে জ্বালানি তেলের দাম। যদিও এখনো ওই অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনা ঘটছে।

এ ছাড়া অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমেছে। এতে দেশটিতে অপরিশোধিত তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়ায়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। ফলে ওই সময়ে বাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসবে।

আরও খবর

Sponsered content