বিনোদন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ১:০১:৪৮ প্রিন্ট সংস্করণ

নেটদুনিয়ায় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমণির দ্বন্দ্ব অনেক দিনের। বিভিন্ন সময়ে একে-অন্যকে খোঁচা দিয়ে নানা কথা বলেন। যা নিয়ে সামাজিকমাধ্যমে চলে কাদা ছোড়াছুড়ি। ফের কথার যুদ্ধে জড়িয়েছেন এই দুই চিত্রনায়িকা।

সাম্প্রতিক ঘটনার সুত্রপাত অপু বিশাসের একটি বক্তব্য ঘিরে। পরীমণির সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে প্রশ্ন করলে তিনি জানান, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরী।

এরপর ফেসবুক লাইভে এসে ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে নিজের একটি অভিমত তুলে ধরেন। অপুর মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় দেওয়া নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রীর।

সেই ভিডিও ফেসবুক পাতায় শেয়ার দিয়ে অপুকে খোঁচা দেন পরীমণি। অপু বিশ্বাসকে তীর্যক ভাষায় আক্রমণ করেন পরী, ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন।

এবার গণমাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠলেন অপু। একটি অনুষ্ঠানে গিয়ে পরীমণির নাম উচ্চারণ না করেই দিয়েছেন কড়া জবাব।

এ সময় পরীমণির সিনেমা ক্যারিয়ার নিয়ে তিনি মন্তব্য করেন, পরীমণির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।

অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন পরীমণি। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’খ্যাত এই অভিনেত্রী।

এদিকে দুই অভিনেত্রীর এমন কাদা ছোড়াছুড়ি দেখে শোবিজের অনেকেই সমালোচনা করছেন। কাজের বাইরে তারকাদের এমন ‘অহেতুক’ বিবাদে ইন্ডাস্ট্রির মন্দাবস্থার চিত্রই যেন ফুটে উঠছে।

আরও খবর

Sponsered content