সারাদেশ

দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে কলাপাড়ায় মেলা ও মাঠ মহড়া

  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ৪:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও ঘূর্ণিঝড়কালীন করণীয় বিষয়ে মাঠ মহড়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, বেসরকারি সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

ফায়ার সার্ভিস ও সিপিপির (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষায় করণীয় তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের সময় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে জানাতে সরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টল বসানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম, প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পর্কে দর্শনার্থীদের জানানো হয়।

বেসরকারি সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ যৌথভাবে এ মেলা ও মাঠ মহড়ার আয়োজন করে।

আরও খবর

Sponsered content