প্রচ্ছদ

ইফতারে মুরগির হালিম

  প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ১১:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

ইফতারে রাখতে পারেন ঘরে তৈরি স্বাস্থ্যকর মুরগির হালিম। চার ধাপে রান্না করে নিতে পারেন এই মজাদার খাবার। রইলো রেসিপি।

  • উপকরণ:
  • হালিম মিক্সড: ১ প্যাকেট
    মুরগির মাংস: ৩০০ গ্রাম
    আদাবাটা: আধা চা–চামচ
    রসুনবাটা: আধা চা–চামচ
    ধনেগুঁড়া: আধা চা–চামচ
    জিরাগুঁড়া: আধা চা–চামচ
    হলুদগুঁড়া: এক চা–চামচের চার ভাগের এক ভাগ
    মরিচগুঁড়া: আধা চা–চামচ
    আস্ত গরমমসলা: পরিমাণমতো
    পেঁয়াজকুচি: ১ কাপ
    গরমমসলা: ২ চা–চামচ
    চিনি: এক চা–চামচের চার ভাগের এক ভাগ
    লবণ: স্বাদমতো
    তেল পরিমাণমতো

আরও যা লাগবে: সাজানোর জন্য লাগবে  কাঁচামরিচের কুচি: ১ টেবিল চামচ, আদাকুচি: ১ টেবিল চামচ, বেরেস্তাকুচি: ২ টেবিল চামচ, ভাজা জিরাগুঁড়া: ১ টেবিল চামচ এবং লেবু: ১টি।

যেভাবে রান্না করবেন:

প্রথম ধাপ: মুরগির মাংস ধুয়ে পেঁয়াজকুচি, হলুদ, মরিচগুঁড়া, লবণ, আদাবাটা, রসুনবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, আস্ত গরমমসলা ও তেল দিয়ে মেখে নিতে হবে।

দ্বিতীয় ধাপ: চুলায় একটি পাত্র বসিয়ে মসলা মাখানো মাংস কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: এ পর্যায়ে প্যাকেটে লেখা নিয়মে অনুযায়ী হালিম মিক্সড রান্না করে নিয়ে নামানোর আগে গরমমসলা ও চিনি দিয়ে দিতে হবে।

শেষ ধাপে লেবুর রস, কাঁচামরিচের কুচি, আদাকুচি, বেরেস্তাকুচি ও ভাজা জিরাগুঁড়া হালিমের ওপর ছড়িয়ে দিয়ে ইফতারে পরিবেশন করতে পারেন গরম-গরম মুরগির হালিম।

আরও খবর

Sponsered content