বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ৮ মার্চ ২০২৫ , ৬:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর দাফন কার্য সম্পন্ন করা হয়।
শনিবার (৮ মার্চ ) দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়ন পরিষদ তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম সেকেন্দার আলী তার স্মরণে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়। রংপুর রেঞ্জের এস আই মোস্তাক নেতৃত্বে এ গার্ড অব অনার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বদরগঞ্জ থানার অফিসার এ.কে.এম.আতিকর রহমান, বদরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার হাবলু, বদরগঞ্জ উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সরকার, পরিতোষ চক্রবর্তী,আনিচ মন্ডল প্রমূখ। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ৭মার্চ শুক্রবার দিবাগত রাত ৯.২০মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দির্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি দুই বার লোহানী পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।
তার মৃত্যুতে লোহানী পাড়া ইউনিয়ন সহ গোটা বদরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ফারুক হোসেন নয়ন /এমআই




















