আইন-আদালত

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের আইনি বাধা দূর

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১২:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের আইনি বাধা দূর
দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি জটিলতার অবসান ঘটেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আটকে থাকা এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের আইনি জটিলতার অবসান ঘটেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত একটি মামলার চূড়ান্ত রায় প্রদান করেছেন। এই রায়ের ফলে দীর্ঘ দিন ধরে আটকে থাকা বিশাল এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পথ এখন সম্পূর্ণ উন্মুক্ত হলো।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, আপিল বিভাগের এই যুগান্তকারী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাতে দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন।

এর আগে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান প্রধান শিক্ষকের তীব্র সংকট দূর করার লক্ষ্যে ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। আজকের রায়ের মাধ্যমে সেই অচলাবস্থার চূড়ান্ত অবসান ঘটল।

আরও খবর

Sponsered content