প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১:০৭:০৬ প্রিন্ট সংস্করণ
জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত থাকবে নাকি তা সমন্বয় করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। এক মাসের জন্য এলপিজির নতুন মূল্যতালিকা ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই, ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী জুলাই মাসে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে আজ বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দর ঘোষণা করা হবে।




















