প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ২:০৭:১৭ প্রিন্ট সংস্করণ
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা এবং তা চূড়ান্তকরণের জন্য সরকার পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটি সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়াটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।



















