অর্থ-বাণিজ্য

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে আরও গম কিনবে সরকার

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৩:২২:১৫ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক বাজারদরের তুলনায় তুলনামূলক বেশি দামে বিদেশ থেকে বিপুল পরিমাণ গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সর্বশেষ বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গত ১ জুলাই বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং সিঙ্গাপুর থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হবে। এই গম আমদানির জন্য সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

সরকারি সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার বা জি-টু-জি চুক্তির আওতায় ধারাবাহিক প্রক্রিয়াতেই গম আমদানি করা হচ্ছে। এর আগে চারটি চালানের মাধ্যমে প্রায় ২ লাখ ৪০ হাজার মেট্রিক টনের বেশি গম দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন এবং দ্বিতীয় চালানে ৬০ হাজার মেট্রিক টন গম ছিল।

আরও খবর

Sponsered content