পরিবেশ ও জলবায়ু

সবুজের ফেরিওয়ালা অধ্যক্ষ আরিফুর রহমানের ৬৫ হাজার গাছ রোপণ

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ২:২২:০৬ প্রিন্ট সংস্করণ

সবুজের ফেরিওয়ালা অধ্যক্ষ আরিফুর রহমানের ৬৫ হাজার গাছ রোপণ
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজের অর্থায়নে দেশের ২৪টি জেলায় প্রায় ৬৫ হাজার ফলদ, বনজ, ফুল ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন নওগাঁর রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান।

সবুজ ও শ্যামল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন নওগাঁর রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান। তিনি মূলত ‘সবুজের ফেরিওয়ালা’ ও ‘গাছপ্রেমী’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি দেশের ২৪টি জেলায় প্রায় ৬৫ হাজার ফলদ, বনজ, ফুল ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছেন।

তাঁর এই সবুজায়ন কর্মসূচি রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ২০টি জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বিশেষ করে উত্তরের জনপদ হিসেবে পরিচিত গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রায় ১০ হাজার গাছ রোপণ ও বিতরণ করেছেন। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও তার এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আরও খবর

Sponsered content