রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৯ জুন ২০২৫ , ৪:০৮:২৭ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান (৮৩) কে সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০ টায় শহরের ডিগ্রি কলেজে মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।বার্ধক্যজনিত কারণে গতকাল বিকোল ৫ টায় তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গার্ড অব অনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌর শহরের পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।
হুমায়ুন কবির /এমআই




















