সারাদেশ

সিলেটের শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান

  নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক: ১০ নভেম্বর ২০২৫ , ৯:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম ১০ নভেম্বর সোমবার দুপুর ১টায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন।

অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ. পিপিএম, ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।

এসময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন , যে কোন মূল্যে শাহ আরেফিন টিলা ধ্বংস করে অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। একটি অপরাধী চক্র শাহ আরেফিন টিলাকে ধ্বংস করে ফেলেছে। এর সাথে যেই জড়িত থাকুক যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসবো। কারণ তাদেরও দায়িত্ব আছে তারা শুধু জনপ্রতিনিধি নয় তারা সরকারেরও প্রতিনিধি।

আরও খবর

Sponsered content