ধর্ম

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: সিইসি

  রাজশাহী প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৫ , ১২:৫১:২০ প্রিন্ট সংস্করণ


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোদমে প্রস্তুতি নিচ্ছে।

শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি জানান, আগামী সপ্তাহেই ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ। এআই প্রযুক্তির অপব্যবহার রোধে আগামী সেপ্টেম্বর থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করা হবে।

তিনি বলেন, “ভোটকেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নেই। চূড়ান্ত ভোটার তালিকা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।”

ইসির প্রধান আরো জানান, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা চলছে। ইতোমধ্যে নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী সীমানা সংক্রান্ত শুনানি চলবে।

নির্বাচন কোন পদ্ধতিতে হবে—এ প্রসঙ্গে তিনি বলেন, “আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। আমরা সংবিধানের বাইরে যেতে পারি না। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক আছে। আইন পরিবর্তন হলে সেটা ভিন্ন বিষয়।”

আরও খবর

Sponsered content