অপরাধ

আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ৫:১১:৪২ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩), আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামত (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আগৈলঝাড়া থানা পুলিশ সেরাল চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম ও হৃদয় সন্যামতকে আটক করা হয়।

পরে ওই অভিযান শেষে পুলিশ সদস্যরা ফেরার পথে সেরাল এলাকায় একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে চলতে দেখে থামার সংকেত দেন। পুলিশের দাবি, মোটরসাইকেল আরোহীরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মেহেদী হাসান ও রাশেদ খানকে আটক করে।

পরে তাদের শরীর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, গৌরনদী উপজেলার টরকী এলাকার হিরা মাঝি নামের এক ব্যক্তির কাছ থেকে তাঁরা ২ হাজার পিস ইয়াবা কিনেছেন। পুলিশের নজর এড়াতে গ্রামীণ সড়ক ব্যবহার করে মোটরসাইকেলে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন বলেও তাঁরা দাবি করেন।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকবিরোধী অভিযানে প্রথমে ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। পরে ওই অভিযান থেকে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় ধাওয়া করে আরও দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা ইয়াব

আরও খবর

Sponsered content