প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১:২৮:০৩ প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হয়েছেন মোঃ মশিউর রহমান। তিনি বর্তমান দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির একজন সদস্য জনদরদী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ও সভাপতি, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়।
“উপজেলা শিক্ষক বদলি ও ব্যবস্থাপনা সংক্রান্ত আবেদন পর্যালোচনা, নিষ্পত্তি, তদারকি ও সমন্বয় কমিটি”-র একজন সদস্য হিসেবে মোঃ মশিউর রহমান,(সদস্য,দর্শনা পৌর বিএনপি সমন্বয় কমিটি) কে মনোনীত করে শিক্ষার উন্নয়নে কাজ করার মহৎ সুযোগ প্রদান করায় এবং তার উপর আস্থা রাখায় কৃতজ্ঞতা ভরে স্মরণ করেছেন।
একান্ত তার অনুভূতি প্রকাশ করে বলেন যে,আমার রাজনৈতিক অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, জননেতা মাহমুদ হাসান বাবু কে ধন্যবাদ জানান এবং এই মানবিক এবং সৎ রাজনীতিবিদ হিসাবে সমাদৃত তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য একদিকে যেমন বিরাট সম্মানের, অন্যদিকে তেমনি অনেক বড় দায়িত্ব ও আমানতের। ইনশাআল্লাহ, আপনার প্রতি আনুগত্য ও আস্থার প্রতিদান হিসেবে সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে এই দায়িত্ব পালন করে শিক্ষক সমাজ ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।
আপনার এই বিশ্বাস ও ভালোবাসা আমাকে আজীবন অনুপ্রাণিত করবে। আপনার প্রতি রইল অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, প্রিয় নেতা।সবশেষে তিনি জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু খানকে উদ্দেশ্য করে বলেন আপনার স্নেহ ও বিশ্বাসই আমার পথের পাথেয়।
শ্রদ্ধান্তে, প্রিয় নেতা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে অধিষ্ঠিত করার জন্য।





















