জাতীয়

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১১:১৯:০১ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সভাপতিত্ব করছেন।

আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।

আলোচ্যসূচিতে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন রয়েছে। এ ছাড়া ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026-2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভা চলবে বেলা ১টা পর্যন্ত।জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

আরও খবর

Sponsered content