সারাদেশ

কবিরহাটে শিক্ষকের জমি দখলের অভিযোগ

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ২:৪২:০১ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী কবিরহাট উপজেলায় ধানশালিক ইউনিয়ন, এশিয়া টেকনিকালের প্রিন্সিপাল, জার্মান টেকনিক্যালের শিক্ষকআব্দুল মালেক তার প্রজেক্টে ভূমি দখলের অভিযোগ করেন।

কবিরহাট থানায় তিনি অভিযোগ করেন, স্থানীয় জহির বেলাল,ভুট্টো, সোহাগ দীর্ঘদিন তার ভূমি দখলের চেষ্টা চালান।

আব্দুল মালেক বলেন, আমি ঢাকাতে শিক্ষকতা করি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় টাইগার কামালসহ আওয়ামী লীগের আরও কিছু নেতা অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা করেন। ৫ আগস্টের পর হঠাৎ কিছু ছেলে আমার জমি থেকে মাছ ধরে নিয়ে যায়। আর আমার প্রজেক্টে এসে মালিকানা দাবি করে।’

তিনি বলেন, ‘আমি একজন শিক্ষক, তাই আইনের আশ্রয় নিয়েছি। আমি প্রতিবছর নিঃস্বার্থভাবে এই এলাকার অসহায় মানুষের সহযোগিতা করে থাকি। হঠাৎ আমার জমির ওপর অবৈধভাবে দখল করার নজর পড়েছে। আমি এর প্রতিকার চাই।’

অভিযুক্ত সোহাগকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই জায়গার সঙ্গে আমার কোনো সম্পৃক্ত নেই। যদি কেউ প্রমাণ দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব।’

কবিরহাট থানার এসআই দেলোয়ার বলেন, ‘মালেক সাহেব আমাদের থানায় অভিযোগ করেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনারস্থলে গিয়ে যারা মাছ নিয়ে যাচ্ছিল তাদেরকে মাছ ধরা বন্ধ করে দিই। উভয়কে বসে দালিলিকভাবে সমাধান করার কথা বলি।’

আরও খবর

Sponsered content