মঙ্গলবার (২১-০৪-২০২৬) দিবাগত রাতে উপজেলার বাশগাড়ী ইউনিয়নের কানুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় , মঙ্গলবার সকালে একটি মামলার নিষ্পত্তির বিষয় নিয়ে সবুজ সিকদারের সাথে শহিদুল ও রুবেল সিকদারের কথা কাটাকাটি হয়।
এসময় সাময়িকভাবে চুপ থাকলেও গভীর রাতে শহিদুল ও রুবেল শিকদার হাতবোমা ফুটিয়ে বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী সবুজ শিকদারের।
এ ঘটনায় খাসেরহাট তদন্ত কেন্দ্রের (আই সি) মোঃ আজহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে অভিযুক্ত রুবেল শিকদার বোমা ফাটিয়ে আগুন লাগানোর বিষয়ে অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান।