সারাদেশ

কৃষিজমি রক্ষায় দৃঢ় অবস্থান: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ২:১৯:২৮ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে অনুমোদন ব্যতীত কৃষিজমিতে পুকুর খননরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে পুকুর খনন করা হচ্ছিল, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু জানান, জনস্বার্থ রক্ষা, কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা অবৈধ পুকুর খনন বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানান। প্রশাসনের সময়োপযোগী ও কঠোর ভূমিকার ফলে এলাকায় অবৈধ পুকুর খনন কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।

আরও খবর

Sponsered content