সারাদেশ

বাঘারপাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  সাঈদ ইবনে হানিফ: ১৬ মে ২০২৬ , ৬:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলায় কর্মরত প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ মতামত তুলে ধরার পাশাপাশি নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেন।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পাশাপাশি বর্তমান কমিটির মেয়াদকালে গঠিত শক্তিশালী তহবিলের বিষয়টিও তুলে ধরা হয়।

সভায় চলতি কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রেস ক্লাবের নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটিতে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুদ্দিন বাবুল, প্রতিষ্ঠাতা সম্পাদক এস এম আবু বক্কার, সদস্য এইচ এস এম আজিজুল ইসলাম এবং সদস্য আজম আলি খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নির্বাচন পরিচালনা কমিটি দ্রুত সময়ের মধ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দেবে।

আরও খবর

Sponsered content