সারাদেশ

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  মেহেরপুর প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৭:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে আকমল স্টোরের স্বত্বাধিকারী আকমল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে আমিন মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এসএস ফার্মেসির স্বত্বাধিকারী মফিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, গাংনী সেনাবাহিনী ক্যাম্পের সদস্য এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

আরও খবর

Sponsered content