জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:২৪:৩৯ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জবাই করে নির্মমভাবে হত্যার ঘটনায় এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় ফেনী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এবং নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিনিধি ইয়াছিন সুমনের সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, বাংলাভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, আমার বার্তা প্রতিনিধি সাঈদ খান, এস.এ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, এশিয়ান টিভি প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ও খুরশীদ আলম, খেলাফত মজলিস ফেনী জেলা সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, গণ-অধিকার পরিষদ ফেনীর সদস্য সচিব মো. রেজাউল করিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্র আন্দোলন ফেনী জেলা সহ-সভাপতি নাদের চৌধুরী ও নিরাপদ সড়ক ফেনীর সভাপতি জিয়া উদ্দিন।
এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্লাহ, জি টিভি প্রতিনিধি জসিম ফরায়েজী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী, নবচেতনা প্রতিনিধি সাহেদ চৌধুরী, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াস সোহাগ, লাখোকণ্ঠ প্রতিনিধি মো. ইসমাইল, গণকণ্ঠ প্রতিনিধি ইয়াছিন আরাফাত মজুমদার, ভোরের আকাশ প্রতিনিধি তানজিদ শুভ, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি মেহেরাব হোসেন মেহেদী, ফেনী সমাচার প্রতিনিধি এম. কাওছার, ভোরের আওয়াজ প্রতিনিধি শাহাদাত সাজু, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. হারুন, সোনালী কণ্ঠ প্রতিনিধি তানভীর চৌধুরী, নয়া পয়গম প্রতিনিধি ফখরুল ইসলাম সুজন, আমার ফেনী প্রতিনিধি কামরুল হাসান নিরব, অনলাইন ফেনীর প্রান্তর প্রতিনিধি সিরাজুল হক টিপু, বাংলা প্রেস-এর প্রকাশক আবু দারদা মানু, দেশের পত্র প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, ফেনীর শক্তি প্রতিনিধি ওমর ফারুক, একুশে সংবাদ প্রতিনিধি আবদুল্লাহ নোমান ও সংবাদকর্মী এস.এস খোকনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধন ও সমাবেশে ফেনীর বিভিন্ন উপজেলা থেকে আগত প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















