বিনোদন

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ২:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন পুরো জাতি তাকিয়ে আছে আগামী ১২ ফেব্রুয়ারি, ভোটের দিকে। এ নিয়ে আলোচনা এখন দেশের প্রতিটি অঙ্গনে। আলোচনার বাইরে নয় শোবিজ তারকারাও।

বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের অন্যতম জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতিও সরব হয়েছেন নির্বাচনে। গতকাল সোমবার (৯ জানুয়ারি) রাতে ফেসবুকে তিনি ভোট বিষয়ক একটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’

তবে পোস্টে তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি। আর তার এ মন্তব্যের পর কমেন্ট সেকশনে তার সমর্থনে আসছে নানা মন্তব্য। প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই।

এছাড়া বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন কুদ্দুস বয়াতি। নির্মাতা শিহাব শাহীন পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘হালাল গান।’

বলা দরকার, কদ্দুস বয়াতির গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত রাজীবপুর গ্রামে। ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কর্তৃক নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরো দিন আছে’ শিরোনামে একটি গানের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এছাড়া কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবকালীন ব্র্যাকের পক্ষ থেকে তিনি জাইনা চলেন, মাইনা চলেন গানে অংশ নেন।

এখন পর্যন্ত কদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়াও তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপণচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান গেয়েছেন।

আরও খবর

Sponsered content