সারাদেশ

ঝিনাইদহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১১ মার্চ ২০২৬ , ১:১৯:৩৫ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের নির্দেশনায় এ আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারকবৃন্দ। এছাড়া জেলা প্রশাসকসহ বিভিন্ন ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার ও অন্যান্য সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঝিনাইদহের সভানেত্রী ও সদস্যবৃন্দ, পিপি ও বার কাউন্সিলের সদস্যবৃন্দ, পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত কর্মকর্তা ও ফোর্স, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content