প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ৬:২২:৫৬ প্রিন্ট সংস্করণ
দেশেরচলচ্চিত্র অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এইচএইচটি এন্টারটেইনমেন্ট। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ব্যানারে একটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
যদিও সিনেমাটির নাম, পরিচালক এবং অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন—এটি হবে একটি ব্যতিক্রমধর্মী প্রজেক্ট, যেখানে আধুনিক গল্প বলার ধরণ ও শক্তিশালী নির্মাণশৈলী দেখা যাবে।











