মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার ৬ অক্টোবর ২০২৬ , ১২:৩৮:১৬ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার(৫ অক্টোবর) সকালে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান,আব্দুর রহমান দুই দিন আগে আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় নানাবাড়ি বেড়াতে আসে। আজ সকালে বাড়ি সংলগ্ন খালের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।





















