প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ৫:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ধরমপুরের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় তার সৎ ছেলে আশিকুর রহমানের। একপর্যায়ে আশিকুরের ছুরিকাঘাতে আহত হনআয়েশা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘ঘটনার পর আশিকুর পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।’





















