প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৬:২০:৪৮ প্রিন্ট সংস্করণ
ঢাকা জেলার সাভার পৌর কমিউনিটি সেন্টারে থেকে আগুনে পোড়া ও অর্ধগলিত অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় মাসে ওই কমিউনিটি সেন্টার থেকে এক নারীসহ তিনজনের লাশ মিলল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানাপুলিশ।
পুলিশ জানায়, দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে এক ব্যক্তির আগুনে পোড়া লাশ দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভার মডেল থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, ‘নিহতের শরীর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫-৭ দিন আগের লাশ, তাই পচন ধরেছে। নিহতের পরনে একটি জিন্সের প্যান্ট ও জ্যাকেট পড়া ছিল। এ ছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।’




















