শিক্ষা ও শিক্ষাঙ্গন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়র রসায়ন বিভাগে নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সুপার স্টার ইন্ডাস্ট্রিজ–এর ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং এসএসএম এন্টারপ্রাইজ লিমিটেড–এর সিএফও আবুল বশির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা নবীন শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করে। এসব পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

রসায়ন বিভাগ সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, অনুপ্রেরণা ও বিভাগীয় বন্ধন দৃঢ় করতে নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

আরও খবর

Sponsered content