বিনোদন

জীবনের গল্প শোনাবেন সুজাতা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৩:১২:২২ প্রিন্ট সংস্করণ

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিম। ‘রূপবান’খ্যাত এই নায়িকার খ্যাতি তখন ছড়িয়ে পড়েছিল সবখানে। যদিও এখন পর্দায় খুব একটা দেখা মেলে না বরেণ্য এই অভিনেত্রীর।

দীর্ঘদিন পর বর্ষীয়ান এই অভিনেত্রী আসছেন শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘অক্ষরের গল্পে’ অতিথি হয়ে। সেখানে তিনি শোনাবের তার শৈশব ও অভিনয় জীবনের নানা কথা। বলবেন তার ‘রূপবান’ হয়ে ওঠার গল্পও। অনুষ্ঠানটি আরটিভি প্রচার করবে আজ বুবধার বিকাল ৫টায়।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্মাতা সুজন আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।

১৯৪৭ সালে কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রীর পারিবারিক নাম তন্দ্রা মজুমদার। সুজাতা সিনেমায় আসেন ১৯৬৩ সালে। তার প্রথম সিনেমা ‘ধারাপাত’। সিনেমায় আসার পর নির্মাতা সালাউদ্দিন তার নাম বদলে রাখেন সুজাতা। এর দুই বছর পর ‘রূপবান’ করে দারুণ খ্যাতি পান সুজাতা। সিনেমাটি বাংলা চলচ্চিত্রে ইতিহাস তৈরি করে।

কুষ্টিয়ায় জন্ম নেওয়া সুজাতার বাবা গিরিজানাথ মজুমদার এবং মাতা বীণা পানি মজুমদার। অভিনেতা-প্রযোজক আজিমকে সুজাতা বিয়ে করেন ১৯৬৭ সালে। এরপর থেকে হয়ে যান সুজাতা আজিম। বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে বসবাস করেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন সুজাতা। এ ছাড়াও পেয়েছে একুশে পদক।

আরও খবর

Sponsered content