সারাদেশ

ঝিনাইদহে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টারঃ ১০ নভেম্বর ২০২৫ , ৫:৪৩:১৩ প্রিন্ট সংস্করণ

 

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ঝিনাইদহে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণ ও যুব প্রজন্মই আগামী দিনের কল্যাণকর বাংলাদেশ নির্মাণে মূল ভূমিকা রাখবে।”

আরও খবর

Sponsered content