সারাদেশ

ঝিনাইদহে ভিক্ষুকদের পুনর্বাসনে ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ বিতরণ

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১ ডিসেম্বর ২০২৫ , ১:৫৮:৪৬ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্যাটারিচালিত ভ্যান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুই ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।

পুনর্বাসন উপকরণ গ্রহণ করেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো. আওয়াল বিশ্বাস ও ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের ছবুরা খাতুন। এসময় তাঁদের হাতে ব্যাটারিচালিত ভ্যান ও প্রয়োজনীয় নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিক্ষামুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে আমরা ধারাবাহিকভাবে ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পুনর্বাসিতদের স্বাবলম্বী জীবনে ফিরিয়ে আনাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।”

স্থানীয় প্রশাসন জানায়, ভবিষ্যতে উপজেলার আরও ভিক্ষুককে একইভাবে পুনর্বাসনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content